শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চাঁদপুরে ৮ থানায় নতুন ওসি পদায়ন 

    চাঁদপুরে ৮ থানায় নতুন ওসি পদায়ন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুর জেলায় পুলিশ প্রশাসনের নিয়মিত রদবদলের অংশ হিসেবে আটটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও গতিশীল করতে এই পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা।

    জানা যায়, সদ্য বদলি হওয়া কর্মকর্তারা খুব শিগগিরই নিজ নিজ থানায় যোগদান করবেন। নতুন ওসিদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে থানাগুলোতে সেবার মান বৃদ্ধি, অপরাধ দমন, পুলিশি কার্যক্রমে স্বচ্ছতা এবং জনবান্ধব ব্যবস্থা আরও উন্নত হবে বলে স্থানীয়দের ধারণা।

    জেলার আট থানায় যেসব কর্মকর্তা নতুনভাবে দায়িত্ব পাচ্ছেন—

    চাঁদপুর সদর মডেল থানায় ফয়েজ আহমেদ,ফরিদগঞ্জ থানায় মোহাম্মদ হেলাল উদ্দিন,হাইমচর থানায় মোহাম্মদ নাজমুল হাসান,শাহরাস্তি থানায় মোঃ মাইনুল ইসলাম,হাজীগঞ্জ থানায় মোঃ আব্দুল জব্বার,মতলব দক্ষিণ থানায় মোহাম্মদ হাফিজুর রহমান,কচুয়া থানায় মোহাম্মদ বোরহান উদ্দিন,মতলব উত্তর থানায় মোঃ কামরুল হাসান।

    চাঁদপুরের আইনশৃঙ্খলা রক্ষা, সেবার মান বাড়ানো এবং জনগণের আস্থা অর্জনে নতুন ওসিদের যোগদানকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন