বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • সাতক্ষীরায় বিষ প্রয়োগে ১০৮ কবুতর হত্যা, থানায় এজাহার

    সাতক্ষীরায় বিষ প্রয়োগে ১০৮ কবুতর হত্যা, থানায় এজাহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা এলাকায় বিষ প্রয়োগে ১০৮টি কবুতর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের মালিক মো. রায়হান কবির (২২) সদর থানায় এক ব্যক্তিসহ অজ্ঞাত আরও দু–তিনজনকে আসামি করে এজাহার দিয়েছেন। ক্ষতিগ্রস্ত রায়হান কবিরের দাবি, এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

    এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাতটার দিকে রায়হান কবিরের খামারের কবুতরগুলো উড়ে বাইরে যায়। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় বাসিন্দা আবুল হোসেন মানা (৪৫) একটি মৃত কবুতর নিয়ে তাঁকে জানান, পাশের সরিষাক্ষেতে আরও অনেক কবুতর মৃত অবস্থায় পড়ে আছে। কিছু কবুতর তখনও ছটফট করছিল।

    রায়হান ঘটনাস্থলে গিয়ে দেখেন, তাঁর খামারের বিভিন্ন প্রজাতির ১০৮টি কবুতর ক্ষেতে ছিটানো বিষাক্ত রাসায়নিক খেয়ে মারা গেছে। 

    এজাহারে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী মো. ইসমাইল গাজী (৩২) ব্যক্তিগত শত্রুতার জেরে গোপনে ক্ষেতে বিষ প্রয়োগ করেছেন।

    রায়হানের অভিযোগ, এ বিষয়ে ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি উল্টো হুমকি দিয়ে বলেন, ‘কবুতর মেরেছি, প্রয়োজনে আরও মারব।’

    ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করেছেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

    এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই–বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন