বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • ‘‘দৈনিক এই আমার দেশ’’ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    ‘‘দৈনিক এই আমার দেশ’’ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২২ সালে ১৫ নভেম্বর তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক এই আমার দেশ পত্রিকায় প্রকাশিত "চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর কৃষ্ণপুরে পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এস.টি.এইচ.বি.ইট ভাটার কার্যক্রম চলমান" শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 

    প্রকাশিত সংবাদটি ভুল তত্ত্বের ভিত্তিতে প্রতিবেদক উক্ত পত্রিকায় প্রতিবেদন আকারে নিয়ে এসেছেন বলেই আমি বিশ্বাস করি।

    চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ভিতরে অবস্থিত এস টি এইচ বি ইট ভাটার কার্যক্রম বন্ধের বিষয়ে উল্লেখিত প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয়েছে সেটিও সম্পূর্ণ মিথ্যা।

    প্রতিবেদনে উল্লেখিত অধিদপ্তরের স্মারক থেকে উপযুক্ত বিষয়ও সূত্রের পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবাসিক এলাকা থেকে জনস্বার্থে অবৈধ ক্ষতিকর এস.টি.এইচ.বি নামীয় ইটভাটার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার কথা বলা হলেও বিষয়টি সত্য নয়।

    নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এস টি এইচ বি ইট ভাটার মালিক রফিকুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ ইটের ভাটা পরিচালনা করছেন বলে কৃষ্ণপুর গ্রামের কয়েকজন ব্যক্তির উদ্ধৃতির কথা উল্লেখ করা হয়েছে যা সর্বৈব মিথ্যা। এই আমার দেশ পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদককে ভূল ও অসম্পূর্ণ তথ্য দিয়ে হীন স্বার্থ চরিতার্থ করতে কোন একটি মহল এই মিথ্যা ও ভিত্তিহীন এবং ষড়যন্ত্র মূলকভাবে উক্ত প্রতিবেদন তৈরি করেছেন।   

    ইটের ভাটার কারণে সবুজ ফসল নষ্টের মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে মর্মে কথাটি সত্য নয়। এই গ্রামে ভাটার কারণে কোন ফসল নষ্ট হওয়ার মত কোন ঘটনাই সেখানে ঘটেনি।

    এ বিষয়ে এস টি এইচ বি ইট ভাটা মালিক রফিকুল ইসলাম জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী সরকারের আমলে তাকে অনেক বার নাজেহাল ও মামলা হামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এখন রাজনৈতিক ভাবে হয়রানি ও ব্যবসায়ী ভাবে ক্ষতিগ্রস্ত করতে একটি মহল গভীর চক্রান্তে লিপ্ত। এই জেলায় সকল ইটভাটা সরকারের নিয়ম নীতি মেনে যেভাবে চলে আমিও আমার ভাটা সেভাবেই পরিচালনা করে আসছি। সরকারের প্রচলিত নীতিমালার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। পরিশেষে আমি আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন