শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তরুণদের সুপার কাপে খেলতে ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের দল

    তরুণদের সুপার কাপে খেলতে ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের দল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    'লাতিন বাংলা সুপার কাপ'-এ অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের তরুণ ফুটবল দল। এই রোমাঞ্চকর ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ফুটবল ক্লাব। 

    এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছিল ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব।

    আর্জেন্টিনা ও ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দল এবং স্বাগতিক দল 'ফিউচার স্টার বাংলাদেশ'—এই তিন দলকে নিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই তরুণদের ফুটবল প্রতিযোগিতা। টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

    আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫ ডিসেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে সাও বার্নার্দো ও ফিউচার স্টার বাংলাদেশ। ৮ ডিসেম্বর বাংলাদেশের তরুণদের মুখোমুখি হবে অ্যাথলেটিকো চার্লোন। আর ১১ ডিসেম্বর শেষ ম্যাচে লড়বে দুই লাতিন ক্লাব ব্রাজিলের সাও বার্নার্দো ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন।

    শুধুই ফুটবল নয়, আয়োজনে যুক্ত হয়েছে বড় আকর্ষণ দুই ফুটবল কিংবদন্তির উপস্থিতি। টুর্নামেন্টের শেষ দিনের ম্যাচে থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জন ভাগ্যবান দর্শক তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান।

    ফুটবলের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজনও। উদ্বোধনী দিনের বিকেলে মঞ্চে উঠবেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস, যিনি গান পরিবেশন করে স্টেডিয়ামের পরিবেশকে উৎসবমুখর করে তুলবেন।

    আয়োজকরা মনে করছেন, তিন দেশের তরুণ ফুটবলারদের একসঙ্গে খেলার সুযোগ দর্শকদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা। স্থানীয় খেলোয়াড়দের জন্যও এটি বড় শিক্ষা ও প্রস্তুতির সুযোগ তৈরি করবে। পাশাপাশি টিকিট মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি, যাতে তরুণ সমর্থকেরা মাঠে এসে উৎসব উপভোগ করতে পারেন।

    এমডি আসাদুজ্জামান জানান, দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে থাকছে বিশেষ আয়োজন। তার ভাষায়, বাংলাদেশে আগে এমন কিছু হয়নি আমি নতুন কিছু করার চেষ্টা করছি। আল্লাহ চাইলে দর্শকেরা মাঠে এসে চমৎকার ফুটবল উপভোগ করতে পারবেন।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন