বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • গুগল ডকসে নতুন ফিচার

    গুগল ডকসে নতুন ফিচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুগল ডকসে যুক্ত হলো নতুন ফিচার ‘জেমিনাই অডিও টেক্সট-টু-স্পিচ’, যা ব্যবহারকারীদের ডকুমেন্টের লেখা পড়ার বদলে সরাসরি শুনতে সাহায্য করবে। গুগলের জেমিনাই এআই-চালিত এই রিডিং টুল মানুষের মতো কণ্ঠে টেক্সট পড়তে সক্ষম, যা প্রুফরিডিং, মাল্টিটাস্কিং, দৃষ্টিপ্রতিবন্ধী বা পাঠে অনাগ্রহী ব্যবহারকারীদের জন্য বিশেষ সহায়ক হবে।

    প্রধান সুবিধা:

    ব্যবহারকারীরা নিজের লেখা শুনে ভুল ধরতে পারবেন।
    রয়েছে একাধিক ভয়েস স্টাইল, যেমন ন্যারেটর, শিক্ষক, কোচ, মোটিভেটর, পারসুয়েডার, এক্সপ্লেইনার।
    ডকুমেন্টের ভেতরেই অডিও বাটন যুক্ত করা যাবে, ফলে এক ক্লিকেই লেখা শুনা সম্ভব।

    কিভাবে ব্যবহার করবেন:

    গুগল ডকস ওয়েব খুলুন এবং কাঙ্ক্ষিত ডকুমেন্ট ওপেন করুন।
    মেনু থেকে Tools → Audio নির্বাচন করুন। (Voice Typing ও Gemini-এর মাঝে থাকবে)
    Listen to this tab ক্লিক করলে স্ক্রিনে ভাসমান অডিও প্লেয়ার দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী এটি সরানো যাবে।
    প্লেব্যাক নিয়ন্ত্রণ করা যাবে, যেমন Play/Pause, স্পিড নিয়ন্ত্রণ এবং ভয়েস স্টাইল নির্বাচন।
    ডকুমেন্টে অডিও বাটন যোগ করতে: Insert → Audio Buttons → Listen to tab।

    গুগল জানিয়েছে, আপাতত ফিচারটি ইংরেজি ভাষায় ব্যবহারের জন্য উন্মুক্ত। প্রথম দফায় এটি ব্যবহার করতে পারবেন নির্দিষ্ট গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারী, জেমিনাই এআই প্রো/আল্ট্রা ও প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন