বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

ভাইরাল মার্কশিটে দেখা গেল শাহরুখ খানের ফলাফল

ভাইরাল মার্কশিটে দেখা গেল শাহরুখ খানের ফলাফল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শাহরুখ খানের কলেজের দ্বাদশ শ্রেণির মার্কশিট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্কশিটটি শাহরুখ খানের দিল্লির হংসরাজ কলেজে অধ্যয়নকালে (১৯৮৫–১৯৮৮) তোলা। এতে দেখা যায়, অভিনয়ের আগে পড়াশোনাতেও তিনি ছিলেন নজরকাড়া।

মার্কশিট অনুযায়ী, শাহরুখ খান ইলেকটিভ বিষয়ে ৯২ নম্বর পেয়েছিলেন। গণিত ও পদার্থবিজ্ঞানে তার নম্বর যথাক্রমে ৭৮। তবে ইংরেজিতে ফলাফলে ছিল ৫১ নম্বর। এই ফলাফলে ভক্তরা চমকে উঠেছেন।

মার্কশিটে অভিনেতার জন্ম তারিখ ২ নভেম্বর, ১৯৬৫, বাবার নাম এবং ছবিও যুক্ত রয়েছে। সব মিলিয়ে, এটি যে বলিউড তারকারই মার্কশিট, সে বিষয়ে নিশ্চিত হয়েছেন অনুরাগীরা।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। সেই বছর ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। তবে রুপোলি পর্দায় আসার আগে তিনি ছোট পর্দার কয়েকটি সিরিয়ালেও অভিনয় করে পরিচিতি অর্জন করেছিলেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন