শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইবিতে প্রতিবন্ধী দিবস পালিত 

    ইবিতে প্রতিবন্ধী দিবস পালিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের অবিভাবকসহ অংশগ্রহণ করেন। 

    বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনের ১১৬ নং কক্ষে ১ম বারের মত দিবসটি পালন করেন শিক্ষার্থীরা। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এসএম সুইট, প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল জায়িমসহ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার আহনাফ।

    এসময় প্রতিবন্ধী শিক্ষার্থীরা বক্তব্যকালে বলেন, সমাজের বোঝা নয়, আমরা একটি সম্পদ হয়ে বাঁচতে চাই। দেশে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশে প্রতিবন্ধী কোটা বাস্তবায়িত হলে আগামীতে কোটা প্রার্থী থাকবে না। সুযোগ না পেয়ে আমরা পিছিয়ে থাকি, যোগ্যতার অভাবে নয়। প্রতিবন্ধী কোটাকে কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় প্রতিবন্ধী কোটার সিটগুলো পূরণ করা হোক এবং লিখিত পরীক্ষায় আমাদের জন্য পাস মার্ক কমানো হোক হোক।

    পরে প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসিক হলে আসন নিশ্চিত করা, পরীক্ষার সময় বৃদ্ধি, ফি মওকুফ বা ভাতা প্রদানসহ প্রয়োজনীয় সুবিধা পূরণের আশ্বাস দেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম। 

    তিনি বলেন, আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীরা ১৫ দফা স্মারকলিপি দিয়েছিল। পরে উপাচার্য একটি কমিটি গঠন করলে আমরা ৪টি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছি। গত অক্টোবরে ১৪টি সুপারিশ করে আমরা রিপোর্ট জমা দিয়েছি। এরমধ্যে প্রতিবন্ধীদের আবাসিক হলে আসন নিশ্চিত, পরীক্ষার সময় বৃদ্ধি, ফি-মওকুফসহ প্রয়োজনীয় সুবিধা উল্লেখ রয়েছে। উপাচার্য বিষয়গুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন