বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ইউএনও রফিকুল ইসলামের বিদায় ও রুবানা তানজিনের যোগদান

    ইউএনও রফিকুল ইসলামের বিদায় ও রুবানা তানজিনের যোগদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোড়াঘাটে উপজেলা দায়িত্ব গ্রহণ করেন। 

    নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন মিজ্ রুবানা তানজিন। ৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর পূর্বে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

    তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করেন। তাঁর দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।

    গত ২০২৩ সালের ৫ নভেম্বর ঘোড়াঘাটে যোগদানের পর থেকেই ইউএনও রফিকুল ইসলাম শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, সেবা নিশ্চিতকরণ ও জনবান্ধব কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে এলাকাবাসীর কাছে একজন শিক্ষানুরাগী ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।

    তার সময়কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান, স্থানীয় সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়নমূলক কর্মকান্ড ত্বরান্বিত করার কারণে সর্বন্তরের মানুষের প্রশংসা কুড়ান তিনি। তার বিদায়কে ঘিরে উপজেলা প্রশাসন, জন প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনেকে মনে করছেন, তার কর্মমুখর সময় ঘোড়াঘাটের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব রেখে যাবে।

    বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, রফিকুল ইসলামের দূরদর্শিতা, সততা ও মানবিকতার কারণে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে যে গতি ও স্বচ্ছতা এসেছে তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। এদিকে নতুন ইউএনও মিজ্ রুবানা তানজিনের যোগদানে এলাকায় নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

    স্থানীয় প্রাসন ও সাধারণ মানুষ মনে করছেন, তার দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ববোধ ঘোড়াঘাটের উন্নয়ন ধারাকে আরও এগিয়ে নেবে। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালযয়ের জারি করা প্রজ্ঞাপনে দেশের ১৬৬ জন কর্মকর্তার সঙ্গে রফিকুল ইসলামকেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

    তিনি এবার রপ্তানি উন্নয়ন ব্যুরোতে উপপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন যোগদান করার পর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনকে সুশীল সমাজ ও নানা পেশা-শ্রেণীর সংগঠন অভিনন্দন ও ফুল দিয়ে বরণ করে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবাগত এই কর্মকর্তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন