শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রায়পুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

    রায়পুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দশম গ্রেডে পদোন্নতির দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে রায়পুরে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

    বুধবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২০ জন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মবিরতি দিয়ে অবস্থান নেন।

    বিভিন্ন সেক্টরে দশম গ্রেডে পদোন্নতির দাবি মেনে নিলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদোন্নতির দাবি মেনে নেওয়া হচ্ছে না বলে তারা ক্ষুব্ধ। অনতিবিলম্বে পদোন্নতির দাবি মেনে না নিলে রোগীদের ভোগান্তির দায়ভার সরকারকেই নিতে হবে বলে জানান তারা।রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, দীর্ঘদিন একই গ্রেডে চাকরি করার পরেও গ্রেড পরিবর্তন না হওয়ায় তাদের উপরে বৈষম্য করা হচ্ছে।

    কর্মবিরতিকালে রায়পুর উপজেলা সমন্বয়ক জাফর আহমেদ বলেন, দীর্ঘদিন যাবত আমাদের ন্যায্য দাবীর জন্য গঠণতান্ত্রিকভাবে ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের দাবী বাস্তবায়ন হচ্ছে না। তাই কর্মবিরতি দিতে বাধ্য হচ্ছি। সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি দিয়েছি। আমরা স্বাস্থ্যসেবার এতো গুরুত্বপূর্ণ সেক্টরের কাজ করেও আমরা অবহেলিত।আজকের মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয়  তাহলে ৪ ডিসেম্বর পূর্ণ-দিবস কর্ম বিরতি পালন করা হবে। এছাড়া উল্লেখিত তারিখে দাবী বাস্তবায়ন না হলে লাগাতার শাট-ডাউন কর্মসূচি পালণ করা হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন