শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দীর্ঘ বিরতির পর নেইমারের দাপট , ১৭ মিনিটেই হ্যাটট্রিক

    দীর্ঘ বিরতির পর নেইমারের দাপট , ১৭ মিনিটেই হ্যাটট্রিক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অবনমন শঙ্কায় কাঁপতে থাকা নিজের শৈশবের ক্লাব সান্তোসকে বাঁচাতে ইনজুরির ঝুঁকি নিয়েই মাঠে নেমেছিলেন নেইমার। আর সেই ঝুঁকি শেষ পর্যন্ত সুফল বয়ে আনল। তিন বছর পর দুর্দান্ত এক হ্যাটট্রিক করে নিজের পুরনো ক্লাবকে গুরুত্বপূর্ণ জয় এনে দিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

    বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে আলফ্রেদো জাকোনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জুভেন্তুদকে ৩-০ গোলে হারিয়েছে সান্তোস। দলের তিনটি গোলই এসেছে নেইমারের পা থেকে, মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনি এই হ্যাটট্রিক সম্পন্ন করেন।

    এই বড় জয়ে পয়েন্ট টেবিলে অবনমন অঞ্চল থেকে কিছুটা স্বস্তিদায়ক অবস্থানে উঠে এসেছে দলটি। ম্যাচের নায়ক নেইমার জানিয়েছেন, ক্লাবের এমন কঠিন সময়ে পাশে থাকতে পেরে তিনি আনন্দিত।

    ৩৭ ম্যাচ শেষে ১১ জয় ও ১১ ড্রয়ে সান্তোসের সংগ্রহ ৪৪ পয়েন্ট। অবস্থান ১৪ নম্বরে। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই ব্রাজিলের শীর্ষ লিগে টিকে থাকবে দলটি।

    গত সপ্তাহে ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে ক্লাব সূত্র জানিয়েছিল, ৩৩ বছর বয়সী নেইমারের মৌসুম শেষে বাম হাঁটুর মেনিসকাস ইনজুরি সারাতে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে। ব্যথা নিয়েই তিনি সান্তোসের শেষ দুই ম্যাচে খেলছেন।

    ২০২২ সালের এপ্রিলের পর এটাই নেইমারের প্রথম হ্যাটট্রিক। শেষবার পিএসজির হয়ে ক্লেরেমন্তের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

    জুভেন্তুদের বিরুদ্ধে ৫৬ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে ম্যাচের প্রথম গোলটি করেন নেইমার। এরপর ইগর ভিনিসিউসের ক্রসে পা ছুঁইয়ে দ্বিতীয়বার জালে বল জড়ান। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে পূর্ণ করেন ক্যারিয়ারের আরেকটি হ্যাটট্রিক। ৮৩ মিনিটে তাকে তুলে নেওয়া হয় মাঠ থেকে। শেষ দুই ম্যাচে নেইমারের গোল সংখ্যা দাঁড়াল ৪। চলতি মৌসুমে ১৮ ম্যাচে তার গোল ৮টি, অ্যাসিস্ট ১টি।

    আগামী রোববার (৭ ডিসেম্বর) ক্রুজেইরোর বিপক্ষে ব্রাজিল লিগে মৌসুমের শেষ ম্যাচ খেলবে সান্তোস।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন