শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলা নিয়ে নতুন জটিলতা

    বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলা নিয়ে নতুন জটিলতা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। শহিদ আফ্রিদি ও শোয়েব মালিকের মতো অভিজ্ঞ তারকারা যেমন এই টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়েছেন, তেমনি হালের সাইম আইয়ুব, আবরার আহমেদদেরও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে নিয়মিত দেখা গেছে।

    আসন্ন বিপিএলের ১২তম আসরের আগেও এই ধারা অব্যাহত রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নিলাম থেকে বেশ কয়েকজন পাকিস্তানি তারকা ক্রিকেটারকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে।

    রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত নিলামে হারিস রউফ, নাসিম শাহ, ফখর জামানসহ আরও বেশ কয়েকজন পাকিস্তানি খেলোয়াড় দল পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজিগুলো মনে করছে, পাকিস্তানি ক্রিকেটারদের টি-টোয়েন্টি অভিজ্ঞতা এবং ম্যাচ জেতানোর ক্ষমতা তাদের দলের জন্য সহায়ক হবে। এই পাক তারকাদের উপস্থিতি এবারের বিপিএলের প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

    যদিও পুরো মৌসুমের জন্য পাকিস্তানের খেলোয়াড়দের পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পাকিস্তানের ক্রিকেটাররা পুরো আসরে খেলতে পারবেন না। ফলে বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে দলগুলো।

    আগামী বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা চলতি ডিসেম্বরের ২৬ তারিখ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। এ সময়ে পাকিস্তানের পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, “আমরা জানি যে পাকিস্তানি ক্রিকেটারদের পুরো মৌসুমে পাওয়া যাবে না। জানুয়ারির মাঝামাঝি সময়ে তাদের শ্রীলঙ্কা সিরিজ আছে, আর জানুয়ারির শেষ দিকে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।”

    আগামী বছরের ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় ক্যাম্পও করার কথা রয়েছে ম্যান ইন গ্রিনদের। এরপর জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করবে তারা।

    পরের ধাপে পাকিস্তান দল ফের শ্রীলঙ্কায় যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে, যা অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। আসন্ন বিশ্বকাপ হাইব্রিড মডেলে যৌথভাবে আয়োজন করবে শ্রীলঙ্কা ও ভারত।

    এবারের বিপিএলে বেশ কয়েকজন আলোচিত পাকিস্তানি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন—সাইম আয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহসহ আরও অনেকে। তবে জাতীয় দায়িত্বের কারণে তাদের বড় অংশেরই পুরো মৌসুম খেলা অনিশ্চিত।

    পিসিবির এক কর্মকর্তা বলেন, “এটা ঠিক নয় যে আমরা এনওসি (ছাড়পত্র) দিচ্ছি না। যারা আবেদন করেছে, আমরা তা প্রক্রিয়ায় রেখেছি। কারা এনওসি পাবে আর কারা পাবে না, তা বিবেচনায় দেখা হচ্ছে। জাতীয় (দলের) দায়িত্ব থাকলে অবশ্যই সেটাই অগ্রাধিকার পাবে। বিশ্বজুড়েই এ নিয়ম মানা হয়।”

    ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা, শ্রীলঙ্কা সিরিজের আগে বা শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া সিরিজের মাঝের বিরতিতে কিছু পাকিস্তানি ক্রিকেটারের খেলার সুযোগ থাকতে পারে। আর যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পরিকল্পনায় নেই, তারা বিপিএলে আরও বেশি ম্যাচ খেলতে পারেন বলেও মনে করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন