বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ
  • রাতেই মুক্তি ‘ধুরন্ধর’, টিকিট বুকিংয়ে উচ্ছ্বাস

    রাতেই মুক্তি ‘ধুরন্ধর’, টিকিট বুকিংয়ে উচ্ছ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাত পোহালেই মুক্তি পাচ্ছে রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’। আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। মুক্তির আগেই অগ্রিম টিকিট বुकিংয়ে চলছে ধুম।

    এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টিকিট অগ্রিম বুক করা হয়েছে বলে জানা গেছে! ‘ধুরন্ধর’ এর অ্যাডভান্স বুকিংয়ের আয়ের পরিসংখ্যান সম্পর্কে ট্রেড এক্সপার্টরা বলছেন, ছবিটি এখন পর্যন্ত ব্লক সিট দিয়ে ৩.৭১ কোটি রুপি আয় করেছে।

    বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, মুক্তির প্রথম দিনে ছবিটি ৩৭ থেকে ৪০ কোটি রুপি আয় করতে পারে। তবে ছবিটি মুক্তি না পাওয়া পর্যন্ত এগুলো শুধুই জল্পনা-কল্পনা।

    বাণিজ্য বিশেষজ্ঞ রোহিত জয়সওয়াল এক পোস্টে লিখেছেন, ‘ধুরন্ধর’র প্রথম দিনের আয় ৩৭ থেকে ৪০ কোটি হতে পারে।
     
    নবনীত মুন্দ্রা অনুমান করেছেন যে, ছবিটি প্রথম দিনে ১৬ থেকে ১৮ কোটি আয় করতে পারে।  ইন্ডিয়ান বক্স অফিস-এর একটি প্রতিবেদন অনুসারে, ছবিটির প্রথম দিনের আয় ২০ কোটি পর্যন্ত যেতে পারে।

    এখন বাণিজ্য বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী কতটা ভালোভাবে ফিট করে, তা দেখার বিষয়।

    এদিকে শোনা যাচ্ছে, মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সে একটি টিকিট বিক্রি হচ্ছে দুই হাজার রুপি পর্যন্ত, তার ওপর যোগ হচ্ছে কর।
     
    এই ছবিটি পরিচালনা করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের স্বামী আদিত্য ধর। এই ছবিতে রণবীর সিং ছাড়াও দেখা যাবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সারা অর্জুন, অর্জুন রামপাল ও আর মাধবনকে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন