বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া বিটরুট ফেসপ্যাক

উজ্জ্বল ত্বকের জন্য ঘরোয়া বিটরুট ফেসপ্যাক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দাগছোপহীন উজ্জ্বল ও স্বাস্থ্যোজ্জ্বল ত্বক সবারই কাম্য। তবে শীতকালে ব্রণ, দাগছোপ ও রুক্ষতা বেড়ে যাওয়ায় ত্বক নিস্তেজ হয়ে পড়ে। এসময় অতিরিক্ত যত্ন না নিলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়। পার্লারে নিয়মিত ফেসিয়াল করানো যেমন উপকারী, তেমনি এটি সবসময় সবার পক্ষে সম্ভব নয়। তাই ঘরোয়া উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়াই হতে পারে সহজ সমাধান।

বিশ্বজুড়েই এখন প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকচর্চা জনপ্রিয় হয়ে উঠেছে। ভারী মেকআপ নয়, বরং ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে অনেকেই নির্ভর করছেন ঘরোয়া স্কিনকেয়ারে। ত্বকের দাগছোপ দূর করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখতে পারে বিটরুট।

বিটরুটে রয়েছে মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, আয়রন ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকের ভেতরে কাজ করে দাগ হালকা করা, ব্রণের দাগ কমানো এবং রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় মসৃণ, নরম ও উজ্জ্বল।

যেভাবে তৈরি করবেন বিটরুট ফেসপ্যাক

১. বিটরুট–চালের গুঁড়া–টকদই প্যাক

এক টুকরো বিটরুট ভালোভাবে পেস্ট করে নিন
এক চামচ চালের গুঁড়া ও এক চামচ টকদই মিশিয়ে প্যাক বানান
মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন
শুকিয়ে গেলে আলতোভাবে স্ক্রাব করে ধুয়ে ফেলুন
সপ্তাহে ২–৩ বার ব্যবহার করলে ব্রণ, দাগছোপ ও বলিরেখা কমবে

উপকারিতা:
চালের গুঁড়া ত্বক এক্সফোলিয়েট করে, টকদইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বক উজ্জ্বল করে ও হাইড্রেটেড রাখে।

২. বেসন–বিটরুট–টকদই–গোলাপ প্যাক

এক টেবিল চামচ বেসন
এক চা চামচ বিটরুটের রস
এক চা চামচ টকদই
এক চা চামচ গোলাপের পাপড়ি বাটা
সব মিশিয়ে প্যাক তৈরি করে ৩০ মিনিট মুখে রাখুন
এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন

উপকারিতা:
ত্বক উজ্জ্বল করে, নরম ও মসৃণ করে।

৩. বিটরুট–কমলার রস টোনার প্যাক

এক চা চামচ বিটরুটের রস
এক চা চামচ কমলার রস
তুলার বলে পুরো মুখে লাগান
১৫–২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন