শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সেন্টমার্টিনগামী ট্রলার নাফ নদীর মোহনায় আটকা 

    সেন্টমার্টিনগামী ট্রলার নাফ নদীর মোহনায় আটকা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফ নদীর মোহনার চরে আটকা পড়েছে। 

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে  শাহপরীর দ্বীপের কাছাকাছি মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী ট্রলার নাফ নদীর মোহনা চরে আটকা পড়েছে। খবর পেয়ে কোস্ট গার্ড উদ্ধারকাজ শুরু করেছে। ট্রলারটিতে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন।

    প্রাথমিক তথ্যে জানা গেছে, ট্রলারের ইঞ্জিনও বিকল হয়ে পড়েছিল। তবে যাত্রীরা কেউ ভোগান্তিতে পড়েননি।

    টেকনাফ–সেন্টমার্টিন নৌরুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ জানান, দুপুরে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে আমাদের একটি বোট সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। শাহপরীর দ্বীপের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে বোটটি আটকা পড়ে। কোস্ট গার্ড ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের কাজ চালাচ্ছে।  

    টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাটের ইজারাদার মো. হোসেন বলেন, ইয়াছিন মাঝির সার্ভিস বোটটি যাত্রী নিয়ে টেকনাফ থেকে রওনা দেয়। নাফনদীর মোহনায় গিয়ে বোটটি আটকা পড়ে। সাম্প্রতিক সময়ে মোহনায় চর জেগে ওঠায় এ রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন