শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গুইমারায় ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত

    গুইমারায় ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ি জেলার গুইমারায় বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার আয়োজনে কৃষকদের ঋণ আদায়ের লক্ষ্যে একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

    ৪ ডিসেম্বর বৃহস্পতিবার হাফছড়ি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এই ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার ব্যবস্থাপক ওসমান মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক রুবেল চৌধুরী। এ সময় ব্যাংক কর্মকর্তা সজিব বড়ুয়া উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি রুবেল চৌধুরী তাঁর বক্তব্যে ঋণ গ্রহীতাদের তাদের বকেয়া ও খেলাপি ঋণ পরিশোধে উৎসাহিত করেন।

    তিনি বলেন, "কৃষি ব্যাংক হলো সরকারি ব্যাংক। তাই ঋণ নিয়ে সঠিক সময়ে পরিশোধ করলে আবার নতুন ঋণ পাবেন, যা আপনাদের স্বাবলম্বী করতে সাহায্য করবে।"

    এ সময় কৃষকদের ক্ষুদ্র প্রণোদনা ঋণ, অনলাইন ব্যাংকিং, ই-সেবা সহ আধুনিক সুযোগ-সুবিধার বিষয়ে ধারণা দেওয়া হয়। অনেক কৃষক এই ক্যাম্পেই তাঁদের বকেয়া ঋণ পরিশোধ করেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন