বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • জীবননগরে ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

    জীবননগরে ৩০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় চুয়াডাঙ্গার জীবননগরে ‘‘জীবননগর মানবিক সংগঠনে’র’’ পক্ষ হতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

    শুক্রবার (৫ই ডিসেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি পালন করা হয়। 

    জানা যায়, জীবননগরে মানবিক সংগঠন সবসময় সাধারণ ও হতদরিদ্র ছিন্নমূল  মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির পক্ষ থেকে  প্রচন্ড শীতে অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় জন্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ও মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা এম আর বাবু। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুর আলম, প্রেসক্লাব সদস্য মাজেদুর রহমান লিটন, জামাল হোসেন খোকন, মুন্সি খোকন , সংগঠনের উপদেষ্টা  এমআই মুকুল, মুতাসসিন বিল্লাহ, সংগঠক সামিউল ইসলাম অভি,সদস্য সোহাগ হোসেন, সোহেল রানা, আব্দুর সবুর, আব্দুল হালিম  প্রমুখ। 

    এসময় মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রেসক্লাব সভাপতি এম আর বাবু বলেন, মানবিক সংগঠন সাধারণ অসহায় ও হতদরিদ্রদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিম তার নিরলস প্রচেষ্টায় সংগঠনটির কার্যক্রম গতিশীল রয়েছে। আমরা জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রমে আমাদের সহযোগিতা সবসময় থাকবে।

    জীবননগর উপজেলায়  মানবিক সংগঠনের প্রধান উদ্যোক্তা এইচ এম হাকিমের পক্ষ হতে প্রাথমিক পর্যায়ে ৩০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় সেই সাথে সম্পূর্ণ শীত মৌসুম জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা শীতার্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানবিক সংগঠনের ভালোবাসার উপহার পৌছিয়ে দিচ্ছে। 

    এ বিষয়ে সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, জীবননগর মানবিক সংগঠন সব সময় অসহায় হতদরিদ্র ছিন্ন মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যহত থাকবে, মানবিক সংগঠনকে যারা অর্থ ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে জীবননগর মানবিক সংগঠন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন