বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • ফেসবুকে ছবি পোস্ট দিয়ে ঢাকা ছাড়লেন পরীমণি

    ফেসবুকে ছবি পোস্ট দিয়ে ঢাকা ছাড়লেন পরীমণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি তার ব্যক্তিগত জীবন এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়ই সমালোচনা ও ভক্তদের নজর কেড়েন। তবে এবার তিনি কাজের বাইরে সাধারণ জীবন উপভোগের মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

    শুক্রবার দুপুরে শীতের মৌসুমের আনন্দে পিঠা খাওয়ার জন্য ঢাকা থেকে রওনা হয়েছেন পরীমণি। পথিমধ্যে নায়িকা তার অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন।

    ছবিতে দেখা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি থেকে নেমে তিনি বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন। কিছু ছবিতে হাসিমুখে ভি সাইন করছেন, আবার কিছু ছবিতে দুই হাত প্রসারিত করে আনন্দ প্রকাশ করেছেন। পরীমণির পোশাক ছিল জিন্স, টি-শার্ট ও জ্যাকেট। পেছনের সবুজ গাছপালা ও নীল আকাশ ছবিগুলোকে আরও প্রাণবন্ত করেছে।

    পরীমণি ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!’ তার এই পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে এবং হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে ওঠে। নেটিজেনরা অনুমান করছেন, নায়িকা সম্ভবত বরিশালের গ্রামের বাড়িতে গেছেন এবং সেখানেই শীতকালীন পিঠা উপভোগ করছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন