শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কমলগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    কমলগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমানের সঙ্গীয় দলসহ কুমিল্লার কোতয়ালী থানাধীন আলেকারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

    বিগত ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়ের করা একটি মামলায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭-ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রমকারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রমকারাদণ্ড প্রদান করেন।

    গ্রেপ্তারকৃত নুরু মিয়ার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে। শুক্রবার (৫ই ডিসেম্বর) তাকে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন