বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • ক্রিকেটারকে বিয়ে—আলোচনার কেন্দ্রে আরশি খান

    ক্রিকেটারকে বিয়ে—আলোচনার কেন্দ্রে আরশি খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিগ বস–খ্যাত অভিনেত্রী আরশি খান আবার খবরের শিরোনামে। এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার বিয়ে। বলিপাড়া জুড়ে গুঞ্জন—তিনি নাকি খুব শিগগিরই আফগানিস্তান জাতীয় দলের পেসার আফতাব আলমকে বিয়ে করতে চলেছেন। এমনকি আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

    ভারতীয় টেলিভিশন এবং সিনেমায় অভিনয় করলেও আরশি খান আলোচনায় ছিলেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে। পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক ছিল এমন দাবি করেই তিনি মূলত আলোচনায় এসেছিলেন।এমনকি বিগ বস শোতে নিজের পরিচিতিমূলক ভিডিওতেও আফ্রিদিকে ‘মেহবুব’ বলে উল্লেখ করেছিলেন। সেই সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। 

    বিনোদন ও ক্রিকেট মহলে গুঞ্জন চলছে আরশি খান এবং আফতাব আলমের সম্পর্ক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে  দুজন বেশ কিছুদিন ধরেই একসঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে। আর এখন তারা বিয়ে করতে চাচ্ছেন। এমনকি দুই তারকার ঘনিষ্ঠরা বলছেন, দুজনেই সম্পর্ক এগিয়ে নিতে চান তাদের এবং বিয়ের বিষয়ে দুই পরিবারই জানে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কেউ মুখ খোলেননি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন