শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

    কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিব

    কামরুজ্জামান আহবায়ক, লোকমান সদস্য সচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

     চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

    গতকাল ৫ ডিসেম্বর ( শুক্রবার) রাত ৮টায় চরফ্যাশন খানদানি হোটেলে' সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়।

    দৈনিক সংগ্রামের চরফ্যাশন উপজেলা সংবাদদাতা রসুলপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) রেজাউল হাসানের সভাপতিত্বে চরফ্যাশন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি দৈনিক আমাদের বার্তার চরফ্যাশন প্রতিনিধি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি নাছিউর রহমান শিপু ফরাজি।

    চরফ্যাসনে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নয়াদিগন্তের চরফ্যাশন প্রতিনিধি ও চরফ্যাশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামানকে আহবায়ক এবং দৈনিক আমারদেশ ও নাগরিক টেলিভিশন এর চরফ্যাশন প্রতিনিধি এম লোকমান হোসেনকে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

    সাংবাদিক আদিত্য জাহিদ চৌধুরী (দৈনিক আমাদের সময়), ইব্রাহিম খলিল সবুজ ( বানিজ্য প্রতিদিন) ও শাহাবুদ্দিন সিকদার ( মানব জমিন) কে যুগ্ন আহবায়ক করা হয়েছে।

    মো: জুলকার নাঈম ( শীর্ষ নিউজ ও বানিজ্য প্রতিদিন), মো:আলমগীর হোসেন টিপু ( বরিশাল বানী), প্রভাষক ফুয়াদ( দৈনিক নিরপেক্ষ),এইচ নোমান ( ভোলা টাইমস), মো: নুরনবী ( দৈনিক আমার সংবাদ ও তৃতীয় মাত্রা), মো: হাবিবুর রহমান ( নতুন কাগজ) ও সফিকুল ইসলাম (মানব সময়)কে সাধারন সদস্য করা হয়েছে।

    অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্হিত ছিলেন যুগান্তরের ভোলা দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন,ভোরের কাগজ প্রতিনিধি এ আর সোয়েব চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন