বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • জাস্টিন ট্রুডো ও কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ্যে

    জাস্টিন ট্রুডো ও কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ্যে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন পপ তারকা কেটি পেরি এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্পর্কের খবর সম্প্রতি আলোচনায় এসেছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে এক দাওয়াতে তাদের একসাথে দেখা যাওয়ায় সম্পর্কের কূটনৈতিক আভাস পাওয়া গেছে। এবার তারা নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

    নিজের ইনস্টাগ্রামে অন্তরঙ্গ মুহূর্তের একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করেন কেটি। কোনোটায় তাদের দেখা গেছে রোমান্টিক পোজ দিতে। কোনোটায় গালে গাল ঠেকিয়ে আছেন। ভিডিওগুলোতেও একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। কেটি লিখেছেন, ‘টোকিও টাইমস অন ট্যুর অ্যান্ড মোর’।

    এর আগে ফুমিও কিশিদার বাড়িতে দাওয়াতেও এক ফ্রেমে বন্দি হয়েছিলেন দুজন। সেই ছবি শেয়ার করে ফুমিও লিখেছিলেন, প্রেমিকা কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন জাস্টিন ট্রুডো। আমাদের সঙ্গে নৈশভোজও করেছেন তারা।

    জাস্টিন ট্রুডো-কেটি পেরির অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে

    প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো লিখেছিলেন, ইউকো আর তোমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগল। আমাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ধন্যবাদ ফুমিও।’ প্রতিত্তরে কিশিদা লেখেন, ‘ধন্যবাদ, তুমি আর কেটি ভালো করে ছুটি কাটাও।

    গেল জুলাইয়ে প্রথম একসঙ্গে দেখা যায় কেটি-ট্রুডোকে। একটি নৈশভোজে গিয়েছিলেন তারা। সে ছবি ফাঁস হতেই ডানা মেলে সম্পর্কের গুঞ্জন। এরপর অক্টোবরে দুজন ক্যামেরায় ধরা পড়েন চুম্বনরত অবস্থায়। এবার কেটি নিজেই সামনে আনলেন অন্তরঙ্গ মুহূর্ত। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন