শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেসির নেতৃত্বে মায়ামির ইতিহাস গড়া শিরোপা জয়

    মেসির নেতৃত্বে মায়ামির ইতিহাস গড়া শিরোপা জয়
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিওনেল মেসির ইন্টার মায়ামিতে আগমনের পর ক্লাবটির ভাগ্য যেন পুরোপুরি বদলে গেছে। এমএলএসের তলানির দিকের দল হিসেবে পরিচিত মায়ামি এখন লিগের অন্যতম সফল দলে পরিণত হয়েছে। আর্জেন্টাইন মহাতারকার আগমনে বদলে গেছে সব হিসেব-নিকেশ।

    প্রথম মৌসুমেই লিগস কাপ জয়ে দলকে প্রথম ট্রফি উপহার দেন মেসি। ২০২৪ সালে সাপোর্টারস শিল্ড জিতেও বড় শিরোপার আক্ষেপ ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। ইতিহাসে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি।

    শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে নিউ ইয়র্কের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ফ্লোরিডাভিত্তিক ক্লাবটি। এই জয়ে মেসির ক্যারিয়ারে আরও একটি পালক যুক্ত হলো এবং ইন্টার মায়ামির ইতিহাসে লেখা হলো নতুন অধ্যায়।

    ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক হয়ে ওঠেন লিওনেল মেসি। একই সঙ্গে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা সার্জিও বুস্কেটসকে প্রাপ্য বিদায় উপহার দিতে সক্ষম হন তিনি।

    ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। মেসি ও রদ্রিগো ডি পলের চমৎকার বিল্ড-আপের পর তাদেও আলেন্দের ক্রস ঠেকাতে গিয়ে ভ্যাঙ্কুভারের ডিফেন্ডার এদিয়ের ওকাম্পোর গায়ে লেগে বল জালে ঢুকে পড়ে।

    ৬০ মিনিটে কানাডিয়ান তারকা আলী আহমেদের জোরালো শটে সমতায় ফিরে আসে ভ্যাঙ্কুভার। তবে মেসির সামনে প্রতিপক্ষের সেই আনন্দ বেশিক্ষণ টিকতে পারে না।

    ৭১তম মিনিটে প্রতিপক্ষের টার্নওভার থেকে বল কাড়েন মেসি এবং নিখুঁত পাসে আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলকে দিয়ে গোল করান।

    যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির বাঁ পায়ের জাদু। একটি অসাধারণ থ্রু-পাসে আলেন্দেকে গোলের সুযোগ করে দেন। নিচু শটে ফিনিশিং করে আলেন্দে নিশ্চিত করেন মায়ামির শিরোপা। এটিই ছিল অডি এমএলএস কাপে তার রেকর্ড নবম গোল।

    এই ম্যাচেই ক্যারিয়ারের শেষবারের মতো মাঠে নামেন বিশ্বজয়ী স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। বার্সেলোনার কিংবদন্তি এই তারকা সোনালি ক্যারিয়ারের সমাপ্তি টানলেন শিরোপা হাতে।

    ৩০ বছরের এমএলএস ইতিহাসে ১৬তম ক্লাব হিসেবে এমএলএস কাপ জয়ের কীর্তি গড়ল ইন্টার মায়ামি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন