শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তি বিতরণ

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তি বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তি ২০২৫’-এর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার (৭ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট ৫২ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর হাতে ৬ হাজার ১৫৫ টাকা করে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও শশী ফাউন্ডেশনের আয়োজনে এই বৃত্তি প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

    তিনি বলেন, “বৃত্তির পরিমাণ যতই হোক, শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে—এটাই বড় বিষয়। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগায়, পাশাপাশি তাদের দায়িত্ববোধও বৃদ্ধি করে। ভবিষ্যতে তোমরা প্রতিষ্ঠিত হয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহযোগিতা করবে—এটাই প্রত্যাশা।”

    তিনি শিক্ষার্থীদের দেশ-বিদেশের বিভিন্ন বৃত্তির সুযোগ সম্পর্কে সচেতন থাকতে এবং নিয়মিত আবেদন করার আহ্বান জানান। একই সঙ্গে বৃত্তির সংখ্যা ও অর্থ বাড়ানোর জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও শশী ফাউন্ডেশনের প্রতি অনুরোধ জানান উপাচার্য।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সভাপতি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন।

    এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

    অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন দৈনিক নয়া দিগন্তের ত্রিশাল প্রতিনিধি মো. মোখলেছুর রহমান সবুজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন