শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

    মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের মুকসুদপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৩ বছর বয়সী জাফরিন ইসলাম মিমের বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

    শনিবার দুপুরে উপজেলার বাটিকামারি ইউনিয়নের চাওচা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

    জাফরিন ইসলাম মিম উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামের ইমান উদ্দিন শেখের মেয়ে। 

    জানাযায়, পরিবার থেকে বিয়ের সকল প্রস্তুতি সম্পুর্ন করলেও কনে জাফরিন ইসলাম মিমের জন্ম নিবন্ধন অনুযায়ী বয়স ছিল ১৩ বছর ৩ মাস ২৫ দিন।

    গোপন সূত্রে সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল হাছনাত বিষয়টি জানতে পারেন। তাঁর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমানের নেতৃত্বে গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে বাল্যবিবাহের সত্যতা নিশ্চিত হওয়ার পর, মিমের বাবা ইমান উদ্দিন শেখ ভবিষ্যতে আর এমন কাজে জড়াবেন না—এই মর্মে মুচলেকা নেয়া হয়।
    এঘটনায় এলাকার সর্বমহলের ভূয়সী প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন। 

    উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল হাছনাত জানান, “একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি আমাদের বিষয়টি জানান। যাচাই করতে গিয়ে ঘটনাটি সত্য প্রমাণিত হয়। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। আমরা সবসময় সজাগ আছি, যেনো কোনো শিশুর ভবিষ্যৎ নষ্ট না হয়।”

    তিনি আরও বলেন, “বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সবাইকে আইন অনুযায়ী কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন