বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • বাংলা সংগীতপ্রেমীদের উদ্বেগ, নচিকেতা হাসপাতালে ভর্তি

    বাংলা সংগীতপ্রেমীদের উদ্বেগ, নচিকেতা হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এপার-ওপার দুই বাংলার শ্রোতাদের প্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হৃদযন্ত্রের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর জনপ্রিয় গান ‘বৃদ্ধাশ্রম’ এখনো শ্রোতাদের চোখ ভিজিয়ে দেয়, তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো—গায়ক বর্তমানে চিকিৎসাধীন।

    ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) নচিকেতাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদযন্ত্রের সমস্যা মূলত হাসপাতালে নেওয়ার কারণ। এ মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

    রোববার আসানসোলে নচিকেতার শো হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে এটি বাতিল করা হয়েছে। বাড়িতে বিশ্রামরত অবস্থায় হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা সতর্কতা অবলম্বন করছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়।

    এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও একবার সামাজিকমাধ্যমে নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় একইভাবে বেশ কয়েকটি অনুষ্ঠানও বাতিল করে দেওয়া হয়েছিল। ভক্তরা ভেবেছিলেন হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গায়ক, যদিও পরে জানানো হয় সার্ভিকাল স্পন্ডাইলোসিস বেড়ে যাওয়ার কারণে সাময়িক বিরতিতে ছিলেন তিনি।

    তবে এবার সার্ভিকাল স্পন্ডাইলোসিস নয়, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নচিকেতা। এই বিষয়ে অবশ্য পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন