শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রাঙ্গামাটির দুর্গম পাহাড়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    রাঙ্গামাটির দুর্গম পাহাড়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে  সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাঙ্গামাটি ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক  বিদ্যালয় মাঠে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক (পিএসসি)।

    তিনি ওই এলাকার পাহাড়ি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কাউকে ভয় পাওয়ার কিছুই নেই, আপনাদের যেকোনো বিপদে আমাদের পাশে পাবেন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি জনসাধারণের ভয় পাওয়ার কোন কারন নেই। আমাদের টার্গেট হচ্ছে সন্ত্রাস মুক্ত করা। আপনাদের সকল প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। যত টাকা লাগে যত ডাক্তার লাগে এই এলাকায় আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করবো। উন্নত চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ দেয়া হবে এবং এই এলাকার মা-বোন যারা আছেন এদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো। এটা আমাদের দায়িত্ব। সেনাবাহিনী পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

    রাঙ্গামাটি রিজওয়ানের আওতাধীন ৮টি উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় মানবিক কার্যক্রম চলমান রয়েছে। শিশু-কিশোরদের খেলার সামগ্রী, চিকিৎসা সেবা শীতবস্ত্র বিতরণ এবং আর্থিক সহায়তা সহ নানাবিদ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

    তিনি আরো বলেন, পাহাড়ে সরকারের উন্নয়ন কার্যক্রম ব্যহত করাসহ এখানে  বসবাসরত  সাধারন মানুষের উন্নয়নকে  পিছিয়ে রেখেছে এখানকার আঞ্চলিক কিছু স্বশস্ত্র সংগঠন। তাদের বিরুদ্ধে সেনাবাহিনীকে সহযোগিতার পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

    কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত (পিএসসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, রাঙ্গামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন আরাফান, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা, পুর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, হারাঙ্গি বহুমুথী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমা প্রমুখ।

    কম্বল নিতে আসা বয়োবৃদ্ধ বলেন, শীতের এই কঠিন সময়ে কম্বল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। সেনাবাহিন শীতের সময় আমাদের কম্বল দিয়ে পাশে দাঁড়িয়েছে, এতে আমরা অনেক খুশি হয়েছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন