বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • দুর্নীতি-অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সুতারপাড়া ইউনিয়ন পরিষদ

    দুর্নীতি-অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সুতারপাড়া ইউনিয়ন পরিষদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে প্রশাসনিক গাফিলতি ও অনিয়মের অভিযোগে বিতর্কের মুখে পড়েছে। চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূঁইয়ার দীর্ঘ সময় ধরে অফিসে অনুপস্থিত থাকার কারণে ইউনিয়নের সাধারণ মানুষ নানা সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

    ইউপি সদস্য ও স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে প্রায় সতের মাস চেয়ারম্যান নিয়মিত পরিষদে উপস্থিত হননি। এর ফলে জন্মনিবন্ধন, বয়স্ক ও বিধবা ভাতা, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা প্রার্থীরা সঠিক সময়ে পাননি। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামসুল হুদাও প্রায়ই অফিসে অনিয়ম ও অনুপস্থিত থাকেন।

    সরেজমিনে দেখা গেছে, গ্রাম পুলিশ সাগর মিয়া ইউনিফর্ম ছাড়া দায়িত্ব পালন করছেন। ইউপি সদস্যদের মধ্যে মাত্র ৩–৪ জন উপস্থিত ছিলেন; বাকিরা অনুপস্থিত থাকায় সাধারণ জনগন সেবা পেতে ভোগান্তিতে পড়ছে । স্থানীয়রা জানিয়েছেন, চেয়ারম্যানকে ফোনে পাওয়া দুষ্কর; কখনো তিনি “অফিসে এসে ফোন দিন” বলেন, আবার পরে ফোন করলে সাড়া দেন না।

    ইউপি সদস্যরা জানান, চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের বিচার কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে,আর ও কাগজ পত্রের চেয়ারম্যানের সিল ও সই নিতে পারছে না। এর ফলে অফিসের কাজ ও স্থানীয় বিরোধ ও ছোটখাট বিবাদ সমাধান ব্যাহত হচ্ছে।

    অভিযোগ রয়েছে, উপজেলাদ্বারা বরাদ্দকৃত উন্নয়ন তহবিলের অধিকাংশ ব্যয় কেবল ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে হচ্ছে। অন্য ওয়ার্ডগুলো তুলনায় পিছিয়ে পড়েছে।

    স্থানীয়রা এবং ইউপি সদস্যরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও মহোদয়ের কাছে আবেদন জানিয়েছেন, যাতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিক হয় এবং জনগণ তাদের নাগরিক সেবা পেতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন