বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক

    যশোরে স্বর্ণেরবার ও স্বর্ণালংকারসহ এক পাচারকারী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরের কোতোয়ালী থানার দাইতলা ব্রীজের উপর হতে তিনটি ম্বর্ণেরবার ও চারটি স্বর্ণালংকারসহ বিকাশ কুমার ঘোষ (৩৪) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক বিকাশ কুমার কুষ্টিয়া জেলার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।

    বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল কোতয়ালি থানার দাইতলা ব্রীজের উপর অভিযান চালিয়ে বিকাশ কুমারকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি ম্বর্ণেরবার ও চারটি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

    আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায়, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর গমন করছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

    এর আগে ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) যশোরের কোতোয়ালী থানার মুরাদগড় বাস স্ট্যান্ড এলাকা থেকে ১০টি স্বর্ণের বার (এক কেজি ১৬৪ গ্রাম) সহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা। আটক ফরিদুল ইসলাম (২৮) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ও মাহাফুজ আলম (৩১) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন