শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির মামলায় গ্রেফতার ৩

    চট্টগ্রামে স্বর্ণালংকার চুরির মামলায় গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরের আকবরশাহ থানায় স্বর্ণালংকার চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের নেকলেস, চেইন, কানের দুল, আংটিসহ মোট দুই ভরি নয় আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    গ্রেপ্তাররা হলেন—মো. জুয়েল (৩২), মো. হৃদয় (২১) এবং মো. শরীফ (২৮)। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় তিন ভরি স্বর্ণালংকার, একটি চুরি হওয়া মোবাইল ফোন এবং এক জোড়া রুপার নুপুর।

    পুলিশ জানায়, আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনির বাসিন্দা আবুল কালাম আজাদ ২৭ নভেম্বর সকালে কর্মস্থলে যান। একই দিন বিকেলে বড় মেয়েকে কোচিংয়ে পৌঁছে দিতে বাসায় তালা দিয়ে বের হন তার স্ত্রী শাহনাজ আক্তার মুন্নী। বিকেল চারটার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, দরজার ছিটকিনি কাটা এবং আলমারি ভাঙা।

    আলমারি থেকে নগদ ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন, প্রায় ৩ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং এক জোড়া রুপার নুপুর চুরি হয়। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা এবং নুপুরের মূল্য প্রায় ৫ হাজার টাকা বলে জানান ভুক্তভোগী। এ ঘটনার পর ৫ ডিসেম্বর আকবরশাহ থানায় মামলা করা হয়।

    মামলার পর আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের তিন সদস্যকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

    পুলিশ আরো জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন