শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নোয়াখালীতে ঘরের দরজা ভেঙ্গে তরুণীর মরদেহ উদ্ধার

    নোয়াখালীতে ঘরের দরজা ভেঙ্গে তরুণীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    এর আগে, একই দিন সকালে উপজেলার বজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর বজরা গ্রামের জহির উদ্দিনের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

    মৃত রিয়া একই বাড়ির একই বাড়ির মো.জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়া ২০২৩ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। এরপর আর কলেজে ভর্তি হয়নি। বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করত। প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের কক্ষে ঘুমিয়ে যায়। সকালে তার মা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পায়নি। পরে সকাল ১০টার দিকে তার কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে তার ঝুলন্ত মরদেহ। সে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।  

    সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবার তরুণীর আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন