বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • কাজের অনিশ্চয়তায় ভেঙে পড়েছিলেন বলিউডের এই সুন্দরী

    কাজের অনিশ্চয়তায় ভেঙে পড়েছিলেন বলিউডের এই সুন্দরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের আলোচনায় দীর্ঘদিন ধরে আলোচিত প্রেমকাহিনিগুলোর মধ্যে একটি হলো অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সম্পর্ক। তাদের প্রেম জীবনের শুরুতে টিনসেল টাউনে ব্যাপক মনোযোগ পেয়েছিল। তবে, সময়ের সঙ্গে সেই সম্পর্ক শেষ হয়ে যায়। বর্তমানে রণবীর আলিয়া ভাটের সঙ্গে সুখী দাম্পত্য জীবন যাপন করছেন এবং এক দায়িত্বশীল বাবা হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন।

    অন্যদিকে, ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের ঘরণী। তবে তাদের পুরনো প্রেমের গুঞ্জন আজও বলিউডে শোনা যায়। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত সেই দিনগুলোর স্মৃতিচারণা করেছেন, যেখানে তিনি জানিয়েছেন ব্রেকআপের পর ঠিক কতটা ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা।

    জাহরা জানির ইউটিউব চ্যানেলে এসে পূজা সামন্ত ক্যাটরিনা-রণবীরের সম্পর্ক শেষ হওয়া প্রসঙ্গে এক চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি জানান, ‘আমরা যশরাজ স্টুডিওয় গিয়েছিলাম ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে। উনি কেবলই কাঁদছিলেন। একেবারে ভেঙে পড়া কান্না। বলছিলেন, একটা ভুল করে ফেলেছি আর এবার নিজের কাজ হারানোর জন্য আমিই দায়ী থাকব।’

    পূজা সামন্তের কথায়, সেদিন ক্যাটরিনা ভয় পেয়েছিলেন যে তার ক্যারিয়ার বুঝি শেষ হয়ে গেল। অভিনেত্রীর ধারণা ছিল, রণবীরের প্রেমে পড়েছিলেন ঠিকই, কিন্তু বিষয়টি বেশি দূর গড়ায়নি এবং বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সেই ধাক্কায় তার অভিনয় জীবনই না শেষ হয়ে যায়, এই আশঙ্কা তাকে চরম চিন্তায় ফেলেছিল।

    ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা। সম্প্রতি তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। অন্যদিকে, রণবীর-আলিয়ার জীবনে এসেছে রাহা। যদিও সময়ের ব্যবধানে প্রত্যেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, কিন্তু ক্যাটরিনা ও রণবীরের প্রেম নিয়ে চর্চা আজও থেমে নেই। 

    সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতে রণবীর ও ক্যাটরিনার পোশাকের রং মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল, যা প্রমাণ করে তাদের 'আজব প্রেম কি গজব কাহানি' আজও বলিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি।


    দৈএনকে/
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন