বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে: মাহমুদুর রহমান

    নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে: মাহমুদুর রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগে নির্বাচন কমিশন বলেছিল চলতি মাসের ৭/৮ তারিখের দিকে তফসীল ঘোষণা করা হবে। তারপর শোনা গেল ১১ তারিখ তফসীল ঘোষণা হবে। এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কোন কথা বলবেন না, আমরা দেখছি।  আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে তত শঙ্কা হবে। 

    তিনি বলেন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জোটে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল। তিনি অনেক কষ্ট করেছেন, অনেক নির্যাতন সহ্য করেছেন। সবাই চাই তিনিও  এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুক। তার স্বাস্থ্য বিষয়ে সবার মাঝে একটা শঙ্কা তৈতি হয়েছে। সেই কারনে নির্বাচনের অবস্থার কোন পরিবর্তন হয় কি না এটা আমাদের মনের মধ্যে আছে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন সঠিক সময়ে হবে।

    তিনি আরও বলেন, পনের বছরের লড়াইয়ে আমাদের সাথে বিএনপিসহ অন্যান্য দল ছিল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাদের সাথে আলাপ আরোচনা চলছে। তবে এখন পর্যন্ত কারও নির্বাচনী সমঝোতা গড়ে ওঠেনি। আমরা এককভাবে কিছু করতে চাই না।

    মাহমুদুর রহমান মান্না রোববার বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় দলের সাধারণ সম্পাদক শহিদুর্লা কায়সার, সদস্য আব্দুর রাজ্জাক, জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত মেজর আব্দুস সালামস জেলা কমিটির সদস্য সচিব জোহবাদুল ইসলাম বাবলু সহ  অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

    পরে জেলা শহরের কলেজমোড়ে স্বাধীনতার স্বাধীনতার বিজয়স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন