বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • ঢাকা বোর্ডে এইচএসসি শিক্ষার্থীদের জন্য মেধা ও সাধারণ বৃত্তি তালিকা

    ঢাকা বোর্ডে এইচএসসি শিক্ষার্থীদের জন্য মেধা ও সাধারণ বৃত্তি তালিকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির তালিকা প্রকাশ করেছে। গতকাল, রোববার (৭ ডিসেম্বর ২০২৫), বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা উন্মোচন করা হয়। প্রকাশিত তালিকায় দেখা যায়, বোর্ড থেকে মেধাবৃত্তি অর্জন করেছেন ৪৫৬ জন শিক্ষার্থী, আর সাধারণ বৃত্তি পেয়েছেন ৩,০৩২ জন শিক্ষার্থী। 

    এর আগে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ নভেম্বর একটি অফিস আদেশ প্রকাশ করা হয়। এতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির বোর্ডভিত্তিক কোটা বণ্টনের তালিকা ঘোষণা করা হয়। দেশের ৯টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, মোট ১,১২৫ জন শিক্ষার্থী মেধাবৃত্তি এবং ৯,৩৭৫ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবেন।

    অফিস আদেশে বৃত্তির অর্থনৈতিক সহায়তার পরিমাণও উল্লেখ করা হয়েছে। মেধাবৃত্তির জন্য শিক্ষার্থীরা মাসিক ৮২৫ টাকা পাবেন এবং এককালীন বার্ষিক অনুদান হিসেবে ১,৮০০ টাকা প্রদান করা হবে। সাধারণ বৃত্তির ক্ষেত্রে মাসিক ৩৭৫ টাকা এবং এককালীন বার্ষিক অনুদান ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

    *ঢাকা বোর্ডের এইচএসসি উত্তীর্ণদের বৃত্তির তালিকা দেখতে.... https://dhakaeducationboard.gov.bd/site/


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন