শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দোয়ারাবাজারে শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

    দোয়ারাবাজারে শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেনের ফেসবুকে অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

    সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মাঠগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এডহক কমিটি সদস্য মোশাররফ হুসেন নজরুলের সভাপতিত্বে ও নুরুল আমিনের পরিচালনায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

    এসময় বক্তব্য রাখেন তরিকুল ইসলাম তারেক, রুবেল আহমেদ, জসিম উদ্দিন,এমদাদুল হক,রইছ মিয়া,শাহিদ মড়ল,সাইফুল ইসলাম চৌধুরি, হাজ্বী আব্দুল মতিন,আব্দুল মালেক,মুসলেম উদ্দিন,শাকিল,আমজাদ হুসেন বাবুল,শাহ আলম,ইকবাল,নাজমুল, মোফাজ্জল হাসান,হযরত আলী,হিরন মিয়া,আবুল কাশেম।

    বক্তারা অভিযোগ করে বলেন, একজন শিক্ষকের কাছ থেকে শালীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়। কিন্তু আমির হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে শিক্ষকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করেছেন। তার এ মন্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিকভাবে আহত হয়েছেন। প্রতিবাদকারীরা দ্রুত তার বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    এ সময় বক্তারা আরও বলেন, “একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর। তার কাছ থেকে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। স্কুলের পরিবেশ রক্ষার্থে কঠোর ব্যবস্থা ছাড়া বিকল্প নেই।”

    প্রতিবাদ সমাবেশ শেষে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতির কথাও জানানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন