বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা থেকে বাদ পপি

     ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা থেকে বাদ পপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১৮ সালে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ শুরু করেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ । ছবিতে প্রধান চরিত্রে ছিলেন ফেরদৌস ও পপি। তারা মাত্র দু’দিনের শুটিং করেছেন। এরপর ফেরদৌস রাজনীতিতে যুক্ত হন, আর পপি চলে যান নিঃশব্দে। এর পর সাত বছরের দীর্ঘ প্রতীক্ষা।

    মাস দুয়েক আগে পরিচালক আরিফ জানিয়েছিলেন সিনেমা থেকে ফেরদৌসকে বাদ দেওয়া হয়েছে। এবার জানালেন পপিকেও বাদ দিয়েছেন তিনি। তবে তাদের জায়গায় কারা যুক্ত হচ্ছেন সে বিষয়ে কিছুই বলেননি পরিচালক।

    আরিফ জামান বলেন, কোনো কুল-কিনারা না পেয়েই তাদেরকে সিনেমা থেকে বাদ দিতে হচ্ছে। অনেক তো অপেক্ষা করলাম। আর কতো!

    নতুন কাদেরকে যুক্ত করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে আরিফ বলেন, এই মুহূর্তে জানাতে চাচ্ছি না। পরিকল্পনা এখনো শেষ হয়নি। আশা করছি শিগগিরই জানাতে পারব।

    আরিফ জামান বলেন, নতুন বছরের (২০২৬) ১৬ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে। এদিন বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী, কালজয়ী উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যাযয়ের ৮৮ তম মৃত্যুবার্ষিকী। এই দিনটিতেই চূড়ান্ত ঘোষণার মাধ্যমে শুটিং শুরু হবে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবির।

    প্রসঙ্গত, ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন দর্শনের আলোকে নির্মিত হচ্ছে। এতে শরৎচন্দ্রের ভূমিকায় অভিনয় করছেন গুণী অভিনেতা গাজী রাকায়েত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন