শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নবীনগরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা

    নবীনগরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন প্রস্তুতিমূলক সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবীনগরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম আনুষ্ঠানিক সভা। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন।

    সভায় ইউএনও মো. মাহমুদুল হাসান বলেন, “জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সকলের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করেই আমরা এ আয়োজন সফল করতে চাই।”

    সভায় উপস্থিত ছিলেন নবীনগর থানার নবাগত ওসি রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, দুপ্রক উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহান, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, এনসিপি প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সভায় শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন