বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

    পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু আটক করেছে।

    সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়ন৷ 

    এর আগে সোমবার ৬টায় নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)'র আওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা  এলাকায় সীমান্ত পিলার ৭৭৯/এসএ থেকে প্রায় দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে গরুগুলো আটক করে বিজিবি৷ 

    বিজিবি জানায় বোদা উপজেলা বড়শশী বিওপির একটি নিয়মিত ও বিশেষ টহল দল সুবেদার  একাব্বর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় গরু আটক করে। একই সময়ে সরদারপাড়া বিওপির আরেকটি টহল দল নায়েব সুবেদার মো. সোলায়মান আলীর নেতৃত্বে একই এলাকায় পৃথক অভিযানে আরও একটি ভারতীয় গরু আটক করে।

    এভাবে পৃথক দুটি অভিযানে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানকৃত মোট তিনটি গরু উদ্ধার করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯০ হাজার টাকা।

    এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

    নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন৷ 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন