শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নবাগত ইউএনও'র সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ

    নবাগত ইউএনও'র সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বোয়ালখালীতে নবাগত (ইউএনও) মেহেদী হাসান ফারুক এর সাথে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (০৮ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

    এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, কোষাধ্যক্ষ সংগীতশিল্পী কালিপদ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট ঢোলবাদক শিল্পী দোলন জলদাস, সদস্য সাগর নাথ প্রমূখ। 

    এসময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব জলদাস নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বোয়ালখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বোয়ালখালীর কৃতি সন্তান একুশে পদকে ভূষিত তিনজন গুণীশিল্পী রমেশ শীল, বিনয়বাঁশী জলদাস, শেফালী ঘোষ এর অবদানের কথা তুলে ধরেন এবং সংস্কৃতির উন্নয়নে নবাগত (ইউএনও) মেহেদী হাসান ফারুক এর সাথে আলোচনা করেন। সে সাথে বোয়ালখালী শিল্পকলা একাডেমীর কার্যক্রমকে বেগবান করতে (ইউএনও)'র প্রতি আহ্বান জানান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। আলাপকালে সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন নবাগত (ইউএনও) মেহেদী হাসান ফারুক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন