শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পার্বত্য খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত-এর সঙ্গে গুইমারা উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ​সোমবার (৭ ডিসেম্বর) বিকালে গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভার আয়োজন করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মারমা উন্নয়ন সংসদের সভাপতি চাইরেপ্রু মারমা, ত্রিদেব নারায়ণ ত্রিপুরা, ছাত্র প্রতিনিধি রাসেল শেখ, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, এন,সি,পি প্রতিনিধি ইশরাক আতাহর, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,  জামায়াতে ইসলামীর উপজেলা আমির রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, গুইমারা থানার প্রতিনিধি এস আই ইমরান হোসেন, সিন্ধুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোঃ মাযহার হোসেন রাব্বানী।

    বক্তারা তাঁদের বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    এসময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত তার বক্তব্যে জেলাবাসীর সেবায় সর্বদা সজাগ থাকার এবং জনগণের জন্য জেলা প্রশাসকের অফিসের দরজা খোলা রাখার আশ্বাস দেন। তিনি আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

    এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন