শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আইপিএলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ: ৭ বাংলাদেশি অন্তর্ভুক্ত, সাকিব বাদ

    আইপিএলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ: ৭ বাংলাদেশি অন্তর্ভুক্ত, সাকিব বাদ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মিনি নিলামকে সামনে রেখে ড্রাফটে নাম লিখিয়েছিলেন ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছিলেন। তবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় নেই সাকিবের নাম।

    আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম এনডিটিভি (NDTV)-র তথ্য অনুযায়ী, নিলামের জন্য চূড়ান্ত হওয়া এই সংক্ষিপ্ত তালিকায় মোট ৩৫০ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। এই তালিকায় থাকা সাতজন বাংলাদেশি ক্রিকেটার হলেন: মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ।

    আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএলের এই মিনি নিলাম। নিলাম থেকে দশটি ফ্র্যাঞ্চাইজি মোট ৭৭ জন ক্রিকেটারকে তাদের দলে ভেড়াতে পারবে।

    মিনি নিলামের চূড়ান্ত তালিকায় থাকা ৭ বাংলাদেশি হলেন—মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।  আবুধাবিতে ১৬ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে।

    এবারের নিলামে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে আছেন মুস্তাফিজ।  এছাড়া ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুল।  স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

    এর মধ্যে কেবল রাকিবুলই বাংলাদেশ জাতীয় দলে এখনো সুযোগ পাননি। তবে ২০২০ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই বাঁহাতি স্পিনার। নিয়মিত খেলছেন ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলে। ৬৯ টি–টোয়েন্টিতে ৬৯ উইকেট নিয়েছেন তিনি।  ইকোনমি রেট মন্দ নয়, ৬.৯০।

    প্রাথমিক তালিকায় নাম নেই, এমন ৩৫ ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেনিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।  তাদের মধ্যে সবচেয়ে বড় চমকের নাম কুইন্টন ডি কক। সম্প্রতি অভিষেক ভেঙে ফিরে এসে ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। 

    চূড়ান্ত তালিকার ৩৫০ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি।  ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য ফাঁকা থাকা ৭৭টি জায়গার মধ্যে ৩২টি জায়গা বিদেশি ক্রিকেটারদের জন্য।  সবচেয়ে বেশি ৬৪.৩০ কোটি রুপি আছে কলকাতা নাইট রাইডার্সের হাতে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন