শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গুইমারায় রোকেয়া দিবস পালিত

    গুইমারায় রোকেয়া দিবস পালিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান স্মরণে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) খাগড়াছড়ির গুইমারাতে রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, 'অদম্য নারী' পুরস্কার সংবর্ধনা ও একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

    উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, গুইমারার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিসকাতুল তামান্না। তিনি বলেন, নারীর পূর্ণাঙ্গ অগ্রগতি নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি যোগ করেন, "সরকার নারীর উন্নয়নে অসংখ্য সুযোগ দিচ্ছে—এসব সুবিধা কাজে লাগাতে হবে। নারীরা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে এবং বাল্যবিয়ে যাতে বন্ধ হয়—সেই প্রচেষ্টায় প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।"

    অনুষ্ঠানে গুইমারা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান তাঁর বক্তব্যে জনগণের প্রতি সেবা দেওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, "আমি সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে গুইমারায় এসেছি। জনগণের কাছে গিয়ে কাজ করা, সমস্যার সমাধান করা এবং নিরাপত্তা নিশ্চিত করাই আমার দায়িত্ব।"

    এ বছর অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীলতার স্বীকৃতি হিসেবে ক্রাখই মারমা, পিতা: কালা মারমাকে ‘অদম্য নারী’ হিসেবে মনোনীত করা হয়। অতিথিরা তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন।

    আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাছিনা আলম। 

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, গুইমারা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী, গুইমারা উপজেলা শিক্ষা অফিসার বাবলু হোসেন, গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ জায়নুল আবদিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম, গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, গুইমারা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান হরিপদ সহ বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও নারী সংগঠনের কর্মীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন