বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • অপু বিশ্বাস ফিরছেন নতুন রূপে: জোড়া সিনেমা ও নতুন ভিন্ন চরিত্রে পর্দায়

    অপু বিশ্বাস ফিরছেন নতুন রূপে: জোড়া সিনেমা ও নতুন ভিন্ন চরিত্রে পর্দায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস এক বছরের বিরতি ভেঙে নতুন উদ্যমে এবং ভিন্ন রূপে পর্দায় ফিরছেন। চলতি মাসেই তিনি দুইটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা আনবে।

    অপু বিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “দর্শকরা এবার এক ভিন্ন অপু বিশ্বাস দেখতে চলেছেন। বিগত দিনের কাজের তুলনায় এই পরিবর্তন তাদের মুগ্ধ করবে। আমি শিওর, এই ভিন্ন রূপটি দর্শকের চোখে পড়বে।”

    তিনি আরও জানান, “আমি নিয়মিত জিমে সময় দিচ্ছি এবং নতুন সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছি। আসলে এই ‘দুর্বার’ সিনেমা নিয়ে বলতে পারি, দর্শকরা একদম নতুন অপু বিশ্বাসকে দেখতে পাবেন।”

    নির্মাতা বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় অপু বিশ্বাসকে তরুণ নায়ক আদর আজাদ ও নবাগত পীযূস সেন এর বিপরীতে দেখা যাবে। অন্যদিকে, কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় তিনি অভিনয় করবেন অভিনেতা সজলের সঙ্গে।

    অপু বিশ্বাস বলেন, “ডিসেম্বরের শেষের দিকে আমার শুটিং শুরু হওয়ার কথা। সিনেমা সম্পর্কে বিস্তারিত বলতে চাইছি না। দর্শকরা অপু বিশ্বাসকে আগে অনেক দেখেছেন, কিন্তু এবার তারা নতুনভাবে আমাকে খুঁজে পাবেন। সিনেমা হলে আসার পরেই তারা পার্থক্য বুঝতে পারবেন।”

    তিনি আরও জানান, বর্তমান টিমের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবান মনে করছেন। “আমি শুরু থেকেই লাকি আর্টিস্ট, কিন্তু এবার যে টিমটা পেয়েছি, এটা শুধু কাজের দল নয়, একটা পরিবার।”

    অপু বিশ্বাসের ক্যারিয়ার শুরু হয় আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে। এরপর ২০০৬ সালের ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে তিনি ঢালিউডে প্রধান নায়িকা হিসেবে পরিচিত হন। সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় তাকে দেখা গেছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন