বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • রেখার জীবন ও ক্যারিয়ারের নতুন তথ্য প্রকাশ

    রেখার জীবন ও ক্যারিয়ারের নতুন তথ্য প্রকাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মাননা ‘রেড সি অনারী অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ১৯৮১ সালের মুজাফ্‌ফর আলি পরিচালিত ক্লাসিক ‘উমরাও জান’–এর বিশেষ স্ক্রিনিংয়ে তাকে এই সম্মান জানানো হয়। লাল গালিচায় হেঁটে প্রবেশের পর থেকে মঞ্চে বক্তব্য পর্যন্ত, রেখা যেন আবারও জীবন্ত করে তুললেন তার আইকনিক চরিত্র উমরাও জানকে।

    মঞ্চে উপস্থিত দর্শকদের উদ্দেশে রেখা বিখ্যাত গান ‘দিল চীজ কেয়া হ্যায়’–এর লাইন উচ্চারণ করে বলেন, “কি আঞ্জুমানে আপকো আনা হ্যায় বার বার... দিওয়ার-ও-দার কো গৌর সে পেহচাঁ লিজিয়ে।” এরপর তিনি বলেন, এটা আমি আন্তরিকভাবেই বলছি। রেখা সিনেমার প্রতি তার আবেগের কথা জানাতে গিয়ে বলেন, প্রতিদিন সিনেমা দেখুন। সিনেমার মতো আর কোনো ওষুধ নেই, কোনো নিরাময় নেই। আমি তার জীবন্ত উদাহরণ। আমি এখনো বেঁচে আছি শুধু সিনেমার কারণেই।

    রেখা আরও বলেন, আমি বেশি কথা বলি না। ‘উমরাও জান’-এ আমার চোখ যা দেখেছিল, যা অনুভব করেছিল  ডায়লগ তার অর্ধেকই প্রকাশ করতে পেরেছে। এক নজরই অনেক সময় যথেষ্ট। মায়ের কথা স্মরণ করে রেখা বলেন, আমার মা বলতেন  নিজের অর্জন বা অনুভূতি নিয়ে বেশি কথা বলো না। মানুষকে কিছু শেখাতে হলে মুখে বলার দরকার নেই, জীবনের মাধ্যমে উদাহরণ হয়ে ওঠো।

    মির্জা হাদী রুসওয়ার ১৮৯৯ সালের উর্দু উপন্যাস ‘উমরাও জান আদা’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে লখনউয়ের এক তবায়েফ ও কবির জীবনের গল্প দেখানো হয়েছে। এই চরিত্রই রেখাকে এনে দিয়েছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা স্বীকৃতি আজও যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক মাইলফলক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন