শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ত্রিশাল মুক্ত দিবস উদযাপন

    নজরুল বিশ্ববিদ্যালয়ে ত্রিশাল মুক্ত দিবস উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপিত হয়েছে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

    পতাকা উত্তোলনের পর বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চির উন্নত মম শির–এ গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে চির উন্নত মম শির–এ পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় পরিবার। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘যেসব মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ত্রিশালের মানুষ যে অনুভূতি নিয়ে এই দিনকে দেখেছিল, আজ আমরা তা না পেলেও চেতনা আমাদের ভেতরে আছে। ডিসেম্বর মাস থেকেই আমরা আমাদের শক্তি ফিরে পেতে শুরু করি। মুক্তিযুদ্ধ আমাদের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক মুক্তির সূচনা করে।’
    তিনি আরও বলেন, ‘ত্রিশাল মুক্ত দিবস ও বিজয় দিবসের চেতনাকে ধারণ করে আমরা যেন প্রকৃত বাংলাদেশি হিসেবে স্বাধীনভাবে বাঁচতে পারি—এ কামনা করি।’

    সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এইচ এম কামাল।

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন ও উদ্যাপন কমিটির সদস্য–সচিব অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। অনুষ্ঠান উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন