শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১৮ দিনে ৩৬টি ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন, অভিযান অব্যাহত

    ১৮ দিনে ৩৬টি ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন, অভিযান অব্যাহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে এক সপ্তাহ বিরতির পর আবারও অবৈধ ইটভাটায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে স্থানীয় প্রশাসন। 

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জের মহানগর ইটভাটায় অভিযান চালিয়ে সম্পূর্ণ ভাটা গুড়িয়ে দেওয়া হয়।

    এরপর একইভাবে তেওয়ারীগঞ্জের হাজি ইটভাটায় অভিযান চালায় স্থানীয় প্রশাসন। এ নিয়ে গত ১৮ দিনের অভিযানে রামগতি, কমলনগর ও সদর উপজেলায় ৩৬ টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় জরিমানা করা হয় প্রায় ২৬ লাখ টাকা।
     
    এর আগে গত ৬ নভেম্বর সকাল থেকে পরিবেশ অধিদপ্তর ও জেলা-উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রামগতির চর আফজাল থেকে শুরু হয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান।

    লক্ষ্মীপুরের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ পাঠান বলেন, রামগতি ও কমলনগরে ৫১ টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ৪৯ টিসহ জেলায় প্রায় শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন