বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা: আটক ২

    চুরি দেখে ফেলায় গাছের মালিককে হত্যা: আটক ২
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চোরের কিল ঘুষির আঘাতে গাছ মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে গাছের ডাব চুরি করতে দেখে ফেলে মোয়াজ্জেম শিকদার, চোরদের চুরি করতে বাধা দিলে তাদের মারধর ও কিলঘুষির শিকার হন এবং একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন।

    পরে আহত অবস্তায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় দিগনগর গ্রামের তারা ফকিরের ছেলে মুন্না ফকির (২০)। ও মৃত আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (১৯) নামে ওই দুই যুবককে আটক করেছে পুলিশ। 

    মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন