বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • ‘বিয়ে করা’ বিতর্কে নীরবতা ভাঙলেন মহেশ ভাট

    ‘বিয়ে করা’ বিতর্কে নীরবতা ভাঙলেন মহেশ ভাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মহেশ ভাট এবং তার মেয়ে পূজা ভাটের ঠোঁটে চুমুর ঘটনা  হলো বলিউডের অন্যতম আলোচিত বিতর্কের মধ্যে একটি। সেই চুমুর ছবি আজও অনেকের মুখে মুখে। নব্বই দশকে এক ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশিত ছবিটি কেন্দ্র করে সমগ্র বলিউডে তোলপাড় সৃষ্টি হয়েছিল। বহু বছর ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা, সমালোচনা ও কটাক্ষ চললেও বাবা-মেয়ে কেউই প্রকাশ্যভাবে মন্তব্য করেননি। অবশেষে এই নীরবতা ভাঙলেন মহেশ ভাট।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেই সময়কার বিতর্ক নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেন। সরাসরি ব্যাখ্যা না দিয়ে তিনি বিষয়টিকে তুলনা করলেন দাবানলের আগুন ও চন্দনের গন্ধের সঙ্গে। তার ভাষায়, ‌‘লোকেরা আগুন দেখে, কিন্তু আমি চন্দনের গন্ধ পেয়েছি।’

    মহেশ ভাটের বক্তব্য, তাদের সেই ছবি মানুষ যেমনভাবে দেখেছে বিষয়টি আসলে ততটা সরল বা প্রচলিত ধারণায় বিচার করার মতো নয়। তিনি বলেন, ‘আমার আর পূজার চুমু নিয়ে যখন বিতর্ক উঠেছিল তখন বলেছিলাম পূজা যদি আমার মেয়ে না হতো, আমি তাকে বিয়ে করতাম। আজও সেই কথাই বলি।’

    নব্বই দশকে পূজার ঠোঁটে বাবা মহেশ ভাটের চুমু খেয়ে তোলপাড় হয়েছিলো পুরো বলিউডে

    বিতর্কিত এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, পূজা ভাটের ব্যক্তিত্ব, চিন্তা-ভাবনা ও স্বাধীন মনোভাব তাকে সবসময় মুগ্ধ করেছে। তার ভাষ্য, ‘পূজা অনেকটাই আমার মতো। তার চিন্তা এতটাই এগিয়ে, যা সবাই উপলব্ধি করতে পারে না। ওর সেই শক্তি, সেই বুদ্ধিমত্তাকে সম্মান জানিয়েই চুমু খেয়েছিলাম।’

    মহেশ ভাটের মতে, পূজা ভাটের মতো ‘উর্বর মস্তিষ্কের নারীই প্রকৃত জীবনসঙ্গী হতে পারে’ এই বিশ্বাস থেকেই তিনি সেই বিতর্কিত মন্তব্য করেছিলেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন