বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • হঠাৎ বিমানযাত্রায় জ্ঞান হারালেন অভিনেত্রী

    হঠাৎ বিমানযাত্রায় জ্ঞান হারালেন অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি এক ভয়ঙ্কর বিমানযাত্রার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় অভিনেত্রী নীলম কোঠারি । যাত্রাকালীন তিনি অচেতন হয়ে পড়েছিলেন, কিন্তু অসুস্থ অবস্থায় তৎক্ষণাৎ চিকিৎসা পাননি। এই ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

    নীলম জানান, নির্ধারিত সময় উড্ডয়ন করেনি বিমান। প্রায় নয় ঘণ্টা পড় পাখা মেলে। খাবার পরিবেশনের কিছুক্ষণ পর জ্ঞান হারান তিনি। তবুও পাননি যথাযথ চিকিৎসা সহায়তা কিংবা নজরদারি। 

    ক্ষুব্ধ নীলম নিজের এক্সে লিখেছেন, টরেন্টো থেকে মুম্বাই যাওয়ার ফ্লাইট শুধু নয় ঘণ্টা দেরি করল তা-ই নয়, মাঝ-আকাশে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি এবং খাবার দেওয়ার পরই জ্ঞান হারাই। একজন যাত্রী আমাকে আমার আসনে ফিরতে সাহায্য করলেও, কারও পক্ষ থেকে কোনোধরনের খোঁজখবর নেওয়া হয়নি।

    এরপর লেখেন, ঘটনার পর আমি কাস্টোমার কেয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাইনি। এমন আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়। অনুগ্রহ করে বিষয়টি জরুরি ভিত্তিতে দেখুন।

    নীলম বলিউডের জনপ্রিয় মুখ। তবে বেশকিছু দিন আড়ালে ছিলেন। সম্প্রতি ফিরেছেন। ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ দিয়ে ফেরার গল্প লেখেন। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন