বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • সপ্তাহের লড়াইয়ের পর স্বস্তির খবর: চোখ খুললেন তিনু করিম

    সপ্তাহের লড়াইয়ের পর স্বস্তির খবর: চোখ খুললেন তিনু করিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্র ও নাটকের আলোচিত মুখ ছোটপর্দার অভিনেতা তিনু করিম বর্তমানে গুরুতর অসুস্থ এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি তিনু করিমের শারীরিক অবস্থার অবনতি হলে ৩ ডিসেম্বর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এক সপ্তাহ ধরে আইসিইউতে থাকার পর তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে।

    অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন সাংবাদিকদের জানিয়েছেন, “আজ সকালে তিনু করিম চোখ খুলেছেন। তবে চিকিৎসকরা এখনও স্পষ্ট করেননি কতদিন তিনি লাইফ সাপোর্টে থাকবেন।”

    ছোটপর্দার শিল্পীদের সংগঠন ‘অ্যাক্টরস ইকুইটি’ অভিনেতার চিকিৎসার জন্য এক লাখ টাকা সহায়তা দিয়েছে। পাশাপাশি রাষ্ট্রও তার চিকিৎসায় সহযোগিতা করেছে।

    অভিনেতা গত ৮ নভেম্বর বরিশালে নিজের গ্রামের বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অক্সিজেনের মাত্রা কমতে থাকায় ২৪ নভেম্বর তাকে ঢাকায় আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়।

    দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্রে সক্রিয় এই অভিনেতা ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিজ্ঞতা সঞ্চয় করেন। এরপর তিনি ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন