শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাগেরহাটে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

    বাগেরহাটে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাগেরহাটের ফকিরহাটে এক যুবতী নারী (২০)কে ধর্ষণ মামলার আসামী আব্দুর রহমান (২৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর একটি দল।

    ফকিরহাট মডেল থানা পুলিশ বুধবার (১০ ডিসেম্বর) সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

    গ্রেফতারকৃত আসামী আব্দুর রহমান উপজেলার টাউন নওয়াপাড়া গ্রামের মানজাল হকের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৬) যশোর সদর থেকে তাকে গ্রেফতার করে। রাতেই আসামীকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

    গ্রেফতারকৃত ব্যাক্তি ওই যুবতী নারী ধর্ষণ মামলার একমাত্র আসামী। পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ওই নারীর মা বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা বর্তমানে ফকিরহাট টাউন-নওয়াপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন। সে সুবাদে ভিকটিম ওই নারী প্রায়ই ফকিরহাটে মায়ের কাছে আসা-যাওয়া করেন। মায়ের ভাড়া বাড়ীতে যাতায়াতের পথে প্রায় ৪/৫ আগে আসামী আব্দুর রহমানের সাথে তার পরিচয় হয়। পরবর্তীতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত আসামী আব্দুর রহমান ভিকটিমকে নিজের ঘরে রেখে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করেন। 

    এরপর ওই নারী বিয়ের জন্য বললে আসামী বিয়ে না করে কৌশলে ফকিরহাট বাসষ্ট্যান্ডে রেখে চলে যান। পরবর্তীতে আসামী ওই নারীকে বিয়ে না করে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বলে মামলায় উল্লেখ রয়েছে। এ ঘটনায় গত ৯ নভেম্বর ভিকটিম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-৬। মামলার পর আসামী পালাতক ছিলেন।

    এদিন রাতে র‌্যাব-৬ এর অভিযানে আসামী আব্দুর রহমান গ্রেফতার হন। 

    ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চত করে বলেন, আসামী আব্দুর রহমানকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন